আনন্দপুর সাহিবে ভস্মীভূত তীর্থযাত্রীদের ১৩টি তাঁবু, হতাহতের খবর নেই
রোপড়, ১৩ জুলাই (হি.স.): সোমবার সকালে আনন্দপুর সাহিবে তীর্থযাত্রীদের তাঁবুতে সোমবার আগুন লেগে যায়। ১৩টি তাঁবু ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনও খবর নেই। উল্লেখ্য, পাঞ্জাব সরকারের ‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা’র আওতায় আনন্দপুর সাহিবে
আনন্দপুর সাহিবে ভস্মীভূত তীর্থযাত্রীদের ১৩টি তাঁবু, হতাহতের খবর নেই


রোপড়, ১৩ জুলাই (হি.স.): সোমবার সকালে আনন্দপুর সাহিবে তীর্থযাত্রীদের তাঁবুতে সোমবার আগুন লেগে যায়। ১৩টি তাঁবু ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনও খবর নেই। উল্লেখ্য, পাঞ্জাব সরকারের ‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা’র আওতায় আনন্দপুর সাহিবে আসা তীর্থযাত্রীদের জন্য এই তাঁবুগুলো স্থাপন করা হয়েছিল।

জানা গেছে, এদিন সকালে রোপড় জেলার আনন্দপুর সাহিবের কাছে অগমপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুণ্যার্থীদের থাকার জন্য সরকারের তরফ থেকে এখানে অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল। প্রায় ২৫০টি তাঁবু ছিল, তার মধ্যে ১৩টি তাঁবু ভস্মীভূত হয়। তবে আগুন লাগার প্রায় আধ ঘণ্টা আগে সেখান থেকে পুণ্যার্থীরা চলে যান। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনন্দপুর সাহিবের এসডিএম খপাল সিং জানিয়েছেন, আগুনে কারওর ক্ষতি হয়নি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে সঠিক কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে।

‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা’র আওতায় পাঞ্জাব সরকার প্রবীণ নাগরিক এবং অন্যান্য যোগ্য ব্যক্তিদের ধর্মীয় স্থানগুলিতে বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করে। এই প্রকল্পের আওতায় ভ্রমণ, থাকা, খাওয়া এবং অন্যান্য মৌলিক সুবিধা অন্তর্ভুক্ত। আনন্দপুর সাহিবকেও এই প্রকল্পের অন্তর্গত অন্যতম প্রধান ধর্মীয় স্থল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande