
উন্নাও, ১৩ জুলাই (হি.স.): কানপুর ও লখনউয়ের মধ্যে কমল দূরত্ব। সোমবার ৪,৮৫০ কোটি টাকায় তৈরি এই কানপুর-লখনউ এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি। ৬৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে রয়েছে ৬টি লেন।
উন্নাও জেলায় কানপুর-লখনউ এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৬৩ কিলোমিটার দীর্ঘ ও ছয় লেনের কানপুর-লখনউ এক্সপ্রেসওয়েতে রয়েছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম এলিভেটেড করিডোর। এটিই দেশের প্রথম এক্সপ্রেসওয়ে যা স্বয়ংক্রিয় এবং বুদ্ধিমান যন্ত্র-চালিত নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এই উদ্বোধনের ফলে লখনউ ও কানপুরের মধ্যে যাতায়াতের সময় কমে ৩৫ থেকে ৪৫ মিনিটে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। এতে গাড়ির জন্য টোল ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে দুই চাকার যানবাহনের চলাচলের অনুমতি থাকবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ