পুণেতে ৭ তীর্থযাত্রীকে পিষলো দ্রুতগামী ট্রাক; নিহত ৩, আহত ৪
পুণে, ১৩ জুলাই (হি.স.): সোমবার সকালে পুণের সাসওয়াদ-জেজুরি সড়কের বেলসার টোল বুথের কাছে একটি দ্রুতগতির ট্রাক ৭ জন তীর্থযাত্রীকে পিষে দেয়। এই ঘটনায় ৩ জন মহিলার মৃত্যু হয়েছে, আরও ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জেজুরি
পুণেতে ৭ তীর্থযাত্রীকে পিষলো দ্রুতগামী ট্রাক; নিহত ৩, আহত ৪


পুণে, ১৩ জুলাই (হি.স.): সোমবার সকালে পুণের সাসওয়াদ-জেজুরি সড়কের বেলসার টোল বুথের কাছে একটি দ্রুতগতির ট্রাক ৭ জন তীর্থযাত্রীকে পিষে দেয়। এই ঘটনায় ৩ জন মহিলার মৃত্যু হয়েছে, আরও ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জেজুরির সরকারি হাসপাতালে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, পুণে জেলার জেজুরি এলাকায় এদিন সকালে একটি দ্রুতগতির ট্রাক তীর্থযাত্রীদের পিষে দেয়। এই দুর্ঘটনায় ৩ জন মহিলার মৃত্যু হয়েছে এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন। মৃতদের নাম নন্দা পাওয়ার (৬০), মাধবী রাজারাম সালগারে (৫৫) এবং রাজশ্রী শঙ্কর ভোসলে (৫৫)। তাঁরা সকলেই সাঙ্গলি জেলার বাসিন্দা ছিলেন। এই ঘটনার জন্য অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande