(আপডেট) পুণেতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর
পুণে, ১৩ জুলাই (হি.স.): সোমবার সকালে পুণের সাসওয়াদ-জেজুরি সড়কের বেলসার টোল বুথের কাছে একটি দ্রুতগতির ট্রাক ৭ জন তীর্থযাত্রীকে পিষে দেয়। এই ঘটনায় ৩ জন মহিলার মৃত্যু হয়েছে, আরও ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জেজুরি
চিকিৎসাধীন তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার


পুণে, ১৩ জুলাই (হি.স.): সোমবার সকালে পুণের সাসওয়াদ-জেজুরি সড়কের বেলসার টোল বুথের কাছে একটি দ্রুতগতির ট্রাক ৭ জন তীর্থযাত্রীকে পিষে দেয়। এই ঘটনায় ৩ জন মহিলার মৃত্যু হয়েছে, আরও ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জেজুরির সরকারি হাসপাতালে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এই ঘটনার জন্য অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

এই দুর্ঘটনার খবর পেয়েই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার ঘটনাস্থলে যান। হাসপাতালে চিকিৎসাধীন তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করেন। তিনি এদিন সাংবাদিকদের জানান, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই সঙ্গে এই দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা হবে বলেও জানান তিনি। তিনি এও বলেন, সরকারের পক্ষ থেকে তীর্থযাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা হবে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো যায়। উল্লেখ্য, সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ৩ জন মৃত মহিলার নাম নন্দা পাওয়ার (৬০), মাধবী রাজারাম সালগারে (৫৫) এবং রাজশ্রী শঙ্কর ভোসলে (৫৫)। তাঁরা সকলেই সাঙ্গলি জেলার বাসিন্দা ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande