পঞ্চভূতে বিলীন সুনীলা শর্মা, শেষশ্রদ্ধা সুদেশ-সহ অনেকের
মুম্বই, ১৩ জুলাই (হি.স.) : বর্ষীয়ান সুরকার প্যায়ারেলাল শর্মার স্ত্রী সুনীলা প্যায়ারেলাল শর্মা প্রয়াত হয়েছেন। রবিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের কাছে তিনি ‘অম্মা’ নামেই পর
পঞ্চভূতে বিলীন সুনীলা শর্মা, শেষশ্রদ্ধা সুদেশ-সহ অনেকের


মুম্বই, ১৩ জুলাই (হি.স.) : বর্ষীয়ান সুরকার প্যায়ারেলাল শর্মার স্ত্রী সুনীলা প্যায়ারেলাল শর্মা প্রয়াত হয়েছেন। রবিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের কাছে তিনি ‘অম্মা’ নামেই পরিচিত ছিলেন। সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজের দত্তাত্রেয় রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিদায়বেলায় উপস্থিত ছিলেন পরিবার, আত্মীয়স্বজন ও চলচ্চিত্র জগতের বিশিষ্টরা। শেষশ্রদ্ধা জানান সুদেশ ভোসলে-সহ অনেকেই।

সুনীলার প্রয়াণের খবর জানিয়ে শর্মা পরিবার একটি আবেগঘন বিবৃতিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, “অম্মা অত্যন্ত সৌম্য, নিবেদিতপ্রাণ এবং অসাধারণ মানসিক দৃঢ়তার অধিকারী ছিলেন। পরিচিতদের নিঃস্বার্থে ভালবেসেছেন। আমাদের হৃদয় ভারাক্রান্ত। তবে এই ভেবে শান্তি পাচ্ছি যে, তিনি অবশেষে চিরশান্তি লাভ করেছেন।” পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য আত্মীয়স্বজন, বন্ধু এবং শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande