ইরান-আমেরিকা সংঘাতে এখনও পর্যন্ত ১৩ ভারতীয়ের মৃত্যু, নিখোঁজ ৩
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : ইরান ও আমেরিকার চলমান সংঘাতে এখনও পর্যন্ত ১৩ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। এছাড়া তিন জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার সূত্রের খবর। সোমবার ইরানের হামলায় আরও এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা সামনে আসে। মঙ্গলবার এক
ইরান-আমেরিকা সংঘাতে এখনও পর্যন্ত ১৩ ভারতীয়ের মৃত্যু, নিখোঁজ ৩


নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : ইরান ও আমেরিকার চলমান সংঘাতে এখনও পর্যন্ত ১৩ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। এছাড়া তিন জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার সূত্রের খবর। সোমবার ইরানের হামলায় আরও এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা সামনে আসে।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর ভারত সরকার নিবিড় নজর রাখছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও বাধাহীন নৌ-চলাচল এবং বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে ভারত বরাবরই সওয়াল করে এসেছে। তাঁর কথায়, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এমটি আল বাহিয়া এবং এমটি মোম্বাসা নামে দুটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। দুটি জাহাজে মোট ৪৬ জন নাবিকের মধ্যে ৩০ জনই ভারতীয় ছিলেন।

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এমটি আল বাহিয়া-তে থাকা ১২ জন ভারতীয়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। অন্যদিকে এমটি মোম্বাসা-তে থাকা ১৮ জন ভারতীয়ের মধ্যে ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande