অমরনাথ যাত্রায় জম্মু থেকে রওনা দিলেন ১৩তম দফার ৫,৩৩৫ জন তীর্থযাত্রী
জম্মু, ১৪ জুলাই(হি. স.): বার্ষিক অমরনাথ যাত্রার জন্য মঙ্গলবার সকালে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তার মধ্যে ১৩তম দফার ৫ হাজার ৩৩৫ জন তীর্থযাত্রী রওনা দিয়েছেন। তাঁরা কাশ্মীরের বালতাল ও পহেলগামের দুটি বেস ক্যাম্পের উদ্দেশে যাত্রা কর
অমরনাথ যাত্রায় জম্মু থেকে রওনা দিলেন ১৩তম দফার ৫,৩৩৫ জন তীর্থযাত্রী


জম্মু, ১৪ জুলাই(হি. স.): বার্ষিক অমরনাথ যাত্রার জন্য মঙ্গলবার সকালে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তার মধ্যে ১৩তম দফার ৫ হাজার ৩৩৫ জন তীর্থযাত্রী রওনা দিয়েছেন। তাঁরা কাশ্মীরের বালতাল ও পহেলগামের দুটি বেস ক্যাম্পের উদ্দেশে যাত্রা করেন।

মঙ্গলবার যৌথ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ (জেপিসিআর) সূত্রে জানা গেছে, বালতালগামী কনভয় ভোররাত ২টা ৪২ মিনিটে এবং পহেলগামগামী কনভয় ভোররাত ৩টা ১০ মিনিটে জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় রওনা দেয়।

তীর্থযাত্রীদের মধ্যে ১ হাজার ৭৩৬ জন বালতাল এবং ৩ হাজার ৫৯৯ জন ঐতিহ্যবাহী পহেলগাম পথ বেছে নিয়েছেন। মোট তীর্থযাত্রীর মধ্যে রয়েছেন ৩ হাজার ৯১১ জন পুরুষ, ১ হাজার ২৮৮ জন মহিলা, ২১ জন শিশু, ৯০ জন সাধু, ২৪ জন সাধ্বী এবং একজন রূপান্তরকামী তীর্থযাত্রী। তাঁদের বহনের জন্য ২৩২টি যানবাহন ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৩৮টি বাস, ৩৬টি মাঝারি মোটরযান, ৫৭টি হালকা মোটরযান এবং একটি দু'চাকার যান। এর মধ্যে ৯৯টি যান বালতাল এবং ১৩৩টি যান পহেলগামের উদ্দেশে রওনা দেয়।

এই দফার যাত্রা শুরুর পর চলতি বছরে ভগবতী নগর থেকে অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশে রওনা দেওয়া তীর্থযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩ হাজার ৩৬।

তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের চন্দরকোট, রামবান ও বানিহাল-সহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে যান চলাচলে নিয়ন্ত্রণ ও কনভয় ব্যবস্থা বহাল রয়েছে। প্রশাসন, পুলিশ, সিআরপিএফ, এসডিআরএফ, স্বাস্থ্য দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা তীর্থযাত্রা নির্বিঘ্ন করতে ২৪ ঘণ্টা কাজ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande