দেশের প্রথম সরকারিভাবে পরিচালিত এআই বিশ্ববিদ্যালয় হবে বেঙ্গালুরুতে : ডি.কে. শিবকুমার
বেঙ্গালুরু, ১৪ জুলাই (হি.স.): কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার মঙ্গলবার বেঙ্গালুরু আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে (বিআইইসি) অনুষ্ঠিত ''গুগল আই/ও কানেক্ট ইন্ডিয়া-২০২৬'' কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, কর্ণাটককে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা
ডি.কে. শিবকুমার


বেঙ্গালুরু, ১৪ জুলাই (হি.স.): কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার মঙ্গলবার বেঙ্গালুরু আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে (বিআইইসি) অনুষ্ঠিত 'গুগল আই/ও কানেক্ট ইন্ডিয়া-২০২৬' কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, কর্ণাটককে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র রাজধানী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। তিনি বলেন, সরকার এআই ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং ডিজিটাল পরিকাঠামোকে উৎসাহিত করতে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করছে। ডি.কে. শিবকুমার বলেন, কর্ণাটক সরকার দেশের প্রথম সরকারিভাবে পরিচালিত এআই বিশ্ববিদ্যালয় এবং এআই উদ্ভাবন কেন্দ্র স্থাপন করবে।

মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে, স্কুল স্তর থেকে শিক্ষার্থীদের এআই শিক্ষা প্রদান করা হবে। এছাড়াও, এআই-ভিত্তিক অর্থনীতির জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদানের লক্ষ্যে, কর্ণাটকের উপকূল অঞ্চলে এবং বেঙ্গালুরুর নিকটবর্তী স্থানে অত্যাধুনিক গ্রিন ডাটা সেন্টার তৈরি করা হবে। এই প্রকল্পগুলি রাজ্যের ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলোকে উচ্চমানের প্রযুক্তিগত সুবিধা প্রদান করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande