নতুন দিল্লির ভারত মন্ডপমে শুরু ভারত টেক্স ২০২৬
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): ভারতের বৃহত্তম বৈশ্বিক বস্ত্র উৎসব, ভারত টেক্স ২০২৬ মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। এদিন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং এই উৎসবের উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ভারত টেক্স প্রধা
নতুন দিল্লির ভারত মন্ডপমে শুরু ভারত টেক্স ২০২৬


নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): ভারতের বৃহত্তম বৈশ্বিক বস্ত্র উৎসব, ভারত টেক্স ২০২৬ মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। এদিন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং এই উৎসবের উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ভারত টেক্স প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন। তিনি বলেন, এটি এখন একটি আন্তর্জাতিক উৎসব এবং প্রতি বছর প্রদর্শক, ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, এই বছর ১৩০টি দেশ থেকে ৬০ হাজারেরও বেশি ক্রেতা ও প্রদর্শক এই উৎসবে অংশগ্রহণ করছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উদ্যোক্তারাও ভারত টেক্সে অংশ নিচ্ছেন। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও বস্ত্র খাতকে উপকৃত করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিভিন্ন রাজ্যের বস্ত্র মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। এই উৎসবটি বস্ত্র, ফ্যাশন, সুস্থায়ী উন্নয়ন, প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক নেতৃত্বকে তুলে ধরছে। এটি উৎপাদক, রফতানিকারক, বিশ্বব্যাপী ক্রেতা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, আন্তর্জাতিক প্রতিনিধিদল, কারিগর, স্টার্ট-আপ এবং প্রযুক্তি সরবরাহকারীদের একত্রিত করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande