হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর তারিখ পরিবর্তন
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): নির্বাচন কমিশন হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কিছুক্ষেত্রে সময়সূচি পরিবর্তন করেছে। তবে উভয় রাজ্যেই খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখে কোনও পরিবর্তন করা হয়নি। মঙ্গলবার জ
নির্বাচন কমিশন


নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): নির্বাচন কমিশন হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কিছুক্ষেত্রে সময়সূচি পরিবর্তন করেছে। তবে উভয় রাজ্যেই খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখে কোনও পরিবর্তন করা হয়নি। মঙ্গলবার জানা গেছে এই বিষয়ে।

জানা গেছে, ভারতের নির্বাচন কমিশন এই বিষয়ে উভয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়েছে। তাতে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে কয়েকটি ক্ষেত্রে। বুথ স্তরের কর্মীদের ভোটারদের বাড়ি যাওয়ার সময়সীমা বাড়িয়ে ২৪ জুলাই করা হয়েছে। ভোটকেন্দ্রগুলির পুনর্বিন্যাস ২৪ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করা হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। জানা গেছে, ৩১ জুলাই থেকে ৩০ আগস্টের মধ্যে দাবি এবং আপত্তি দাখিল করা যাবে। ৩১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দাবি নিষ্পত্তি করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা ৩ অক্টোবর প্রকাশিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande