এফবিআই প্রধানের পাকিস্তান-প্রশংসা নিয়ে কেন্দ্রকে কংগ্রেসের নিশানা, প্রশ্ন বিদেশনীতি ঘিরে
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলের পাকিস্তান সফর এবং সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রশংসা করার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে জবাবদিহি চেয়েছে কংগ্র
এফবিআই প্রধানের পাকিস্তান-প্রশংসা নিয়ে কেন্দ্রকে কংগ্রেসের নিশানা, প্রশ্ন বিদেশনীতি ঘিরে


নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলের পাকিস্তান সফর এবং সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রশংসা করার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে জবাবদিহি চেয়েছে কংগ্রেস। দলের দাবি, এই পরিস্থিতি ভারতের কূটনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত এবং এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানো উচিত।

কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ মঙ্গলবার সমাজমাধ্যম 'এক্স'-এ এক পোস্টে দাবি করেন, সম্প্রতি আমেরিকা ও পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রী এবং সেন্ট্রাল কমান্ডের প্রধানের পর এবার এফবিআই প্রধান কাশ প্যাটেলও পাকিস্তানের প্রশংসা করেছেন বলে তিনি উল্লেখ করেন।

জয়রাম রমেশের অভিযোগ, আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের ক্রমবর্ধমান গুরুত্ব ভারতের জন্য উদ্বেগের বিষয়। তিনি প্রশ্ন তোলেন, সরকার কি এই পরিস্থিতি সম্পর্কে সচেতন, নাকি দেশের বিদেশনীতি কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, সোমবার ওয়াশিংটনে এফবিআই সদর দফতরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে বৈঠক করেন কাশ প্যাটেল। বৈঠকে সন্ত্রাসে অর্থায়ন রোধ, সাইবার তদন্ত জোরদার এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির মতো বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande