
ভুবনেশ্বর, ১৪ জুলাই (হি.স.): ওড়িশায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ওড়িশার বিভিন্ন জেলায় 'রেড' অ্যালার্ট জারি প্রসঙ্গে আইএমডি ভুবনেশ্বরের ডিরেক্টর মনোরমা মোহান্তি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী এমনকি মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর এবং ভদ্রক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বালেশ্বর, জশপুর, কটক, কেওনঝর, গঞ্জাম, গজপতি জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ঢেঙ্কানল, রায়গড়, সুন্দরগড় জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কেন্দ্রপাড়া, খুরদা, পুরী, ভদ্রক, নয়গড় এবং কেওনঝর জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনের জন্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে এবং ওড়িশা উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ