‘নলম টিএন’ প্রকল্পের ওয়েবসাইট ও লোগো উদ্বোধন, ২,১৪৪ স্বাস্থ্যকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়
চেন্নাই, ১৪ জুলাই (হি. স.) : তামিলনাড়ুর সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, শক্তিশালী এবং জনঅংশগ্রহণভিত্তিক করে তুলতে ‘নলম টিএন’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করল রাজ্য সরকার। মঙ্গলবার চেন্নাইয়ের স্টেট কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জোসে
‘নলম টিএন’ প্রকল্পের ওয়েবসাইট ও লোগো উদ্বোধন, ২,১৪৪ স্বাস্থ্যকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়


চেন্নাই, ১৪ জুলাই (হি. স.) : তামিলনাড়ুর সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, শক্তিশালী এবং জনঅংশগ্রহণভিত্তিক করে তুলতে ‘নলম টিএন’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করল রাজ্য সরকার। মঙ্গলবার চেন্নাইয়ের স্টেট কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় প্রকল্পের সরকারি ওয়েবসাইট উদ্বোধন এবং লোগো প্রকাশ করেন। একই অনুষ্ঠানে তিনি ২ হাজার ১৪৪ জন নবনিযুক্ত স্বাস্থ্যকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৭৫১ জন সহকারী চিকিৎসা আধিকারিক এবং ১ হাজার ৩৯৩ জন স্বাস্থ্য পরিদর্শক। মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশে বলেন, নিষ্ঠা, সংবেদনশীলতা ও সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই স্বাস্থ্য পরিষেবার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে এক বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়, যখন এক প্রতিবন্ধী মহিলা চিকিৎসক মঞ্চে উঠতে না পারায় মুখ্যমন্ত্রী নিজেই মঞ্চ থেকে নেমে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। উপস্থিত অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করেন।

রাজ্য সরকারের দাবি, ‘নলম টিএন’ প্রকল্পের মাধ্যমে সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ এবং রোগীদের উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করা হবে। হাসপাতালগুলিতে আধুনিক শৌচাগার নির্মাণ, সীমানা প্রাচীর, চিকিৎসক ও নার্সদের আবাসন, ডায়ালিসিস মেশিনের সংখ্যা বৃদ্ধি এবং ক্যানসার চিকিৎসার জন্য অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন এই প্রকল্পের অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র।

স্বাস্থ্যমন্ত্রী অরুণরাজ বলেন, সংক্রামক ও অন্যান্য রোগ প্রতিরোধে স্বাস্থ্য পরিদর্শকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসা অধিকাংশ রোগী আর্থিকভাবে দুর্বল হওয়ায় তাঁদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অন্যতম দায়িত্ব।

তিনি জানান, ‘নলম টিএন’-এর মাধ্যমে কর্পোরেট সংস্থা, শিল্পগোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ সরকারি হাসপাতালের উন্নয়নে আর্থিক সহযোগিতা করতে পারবেন। প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে অনুদানের পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখা হবে। পাশাপাশি, বিবাহ, জন্মদিন, বিবাহবার্ষিকী-সহ বিভিন্ন শুভ অনুষ্ঠান উপলক্ষে সরকারি হাসপাতালের উন্নয়নে এই প্রকল্পে আর্থিক সহায়তার আহ্বান জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande