পাসপোর্টের উদ্দেশ্য বিদেশযাত্রা নিয়ন্ত্রণ, এখনও ৮ শতাংশেরও কম ভারতীয়ের হাতে পাসপোর্ট: বিদেশ মন্ত্রক
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : পাসপোর্টের মূল উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের বিদেশযাত্রা নিয়ন্ত্রণ করা। নির্ধারিত নিয়ম অনুযায়ী যথাযথ যাচাই-বাছাইয়ের পরই পাসপোর্ট ইস্যু করা হয়। পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা নিয়ে চলমান বিতর্কে
পাসপোর্টের উদ্দেশ্য বিদেশযাত্রা নিয়ন্ত্রণ, এখনও ৮ শতাংশেরও কম ভারতীয়ের হাতে পাসপোর্ট: বিদেশ মন্ত্রক


নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : পাসপোর্টের মূল উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের বিদেশযাত্রা নিয়ন্ত্রণ করা। নির্ধারিত নিয়ম অনুযায়ী যথাযথ যাচাই-বাছাইয়ের পরই পাসপোর্ট ইস্যু করা হয়। পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই মঙ্গলবার এমনই মন্তব্য করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের দাবি, বর্তমানে দেশের ৮ শতাংশেরও কম নাগরিকের কাছে পাসপোর্ট রয়েছে।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 'পাসপোর্ট আইন, ১৯৬৭' অনুযায়ী ভারত সরকারের জারি করা পাসপোর্ট এমন একটি নথি, যার উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের দেশত্যাগ বা বিদেশযাত্রা নিয়ন্ত্রণ করা। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রয়োজনীয় যাচাইয়ের পরই এই নথি ইস্যু করা হয়।

তিনি বলেন, ভারতীয় নাগরিক বা অন্য কোনও ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বিষয়টি পাসপোর্ট আইন, ১৯৬৭ এবং পাসপোর্ট বিধি, ১৯৮০-এর আওতায় পরিচালিত হয়। বর্তমানে দেশের ৮ শতাংশেরও কম মানুষের হাতে পাসপোর্ট রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন ‘পাসপোর্ট সেবা দিবস’ উপলক্ষে বিদেশ মন্ত্রকের এক সাংবাদিক বৈঠকে শীর্ষ আধিকারিকরা স্পষ্ট জানিয়েছিলেন, পাসপোর্ট মূলত একটি ভ্রমণ-সংক্রান্ত সরকারি নথি, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। সেই অবস্থানই এ দিন ফের পুনর্ব্যক্ত করল বিদেশ মন্ত্রক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande