
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিন দুই নেতার মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিকাঠামো সংক্রান্ত বিষয় নিয়েও এদিন আলোচনা হয় উভয়ের মধ্যে। নীতিন গড়করি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে এই সাক্ষাতের বিষয়ে জানিয়েছেন।
মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানান, এদিন দিল্লিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে তাঁর সঙ্গে তেলেঙ্গানায় চলমান সড়ক ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে, বেশ কয়েকটি প্রস্তাবিত সড়ক প্রকল্প নিয়েও তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে বলে জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ