সিবিএসই-র নতুন ত্রিভাষা নীতি নিয়ে কেন্দ্র ও বোর্ডকে সুপ্রিম কোর্টের নোটিস
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : সিবিএসই-র নতুন ত্রিভাষা নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া দুটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই)-কে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নে
'মন্নত'-এর সংস্কারে ছাড়পত্র, শাহরুখ খানের পক্ষে সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : সিবিএসই-র নতুন ত্রিভাষা নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া দুটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই)-কে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ২৯ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

এর আগে ১৮ জুন 'ফ্রেন্ডস অব পিপল ফর অ্যাক্টিভ ডেমোক্রেসি' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার করা একই ধরনের আবেদনের ভিত্তিতেও কেন্দ্র ও সিবিএসই-কে নোটিস দিয়েছিল শীর্ষ আদালত। এছাড়া ২৭ মে ছাত্র, অভিভাবক ও শিক্ষকদের দায়ের করা আরেকটি আবেদনের শুনানিতে আদালত কেন্দ্র ও সিবিএসই-কে জবাব দিতে নির্দেশ দেয়।

আবেদনকারীদের দাবি, নতুন ত্রিভাষা নীতিতে নবম শ্রেণি থেকে তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে অন্তত দুটি ভারতীয় ভাষা থাকতে হবে। তাঁদের বক্তব্য, নবম শ্রেণির শিক্ষার্থীদের হঠাৎ দুটি অতিরিক্ত ভাষা পড়তে বাধ্য করলে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আবেদনে আরও বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই সিবিএসই এই পরিবর্তন কার্যকর করেছে। পাশাপাশি, কোনও শিক্ষার্থী যদি ফরাসি, জার্মান বা অন্য কোনও বিদেশি ভাষা পড়তে চায়, তবে সেটি কেবল তৃতীয় ভাষা হিসেবেই বেছে নেওয়ার সুযোগ থাকবে। নতুন নীতিটি ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande