
গুরুগ্রাম, ১৪ জুলাই (হি.স.): হরিয়ানার গুরুগ্রামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই হেড কনস্টেবলের। সোমবার রাতে একটি জলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে, সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ হারান দুই হেড কনস্টেবল। মৃতদের নাম - অনিল ও ছোটেলাল। দুর্ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ফারুখ নগরে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে গুরুগ্রামের ফারুখ নগর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় দুই হেড কনস্টেবল অনিল ও ছোটেলাল মারা গিয়েছেন। তাঁরা গুরুগ্রাম পুলিশের গাড়িতে ছিলেন, সেটিকে পেছন থেকে একটি জলের ট্যাঙ্কার ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। গাড়িতে থাকা তৃতীয়জন কনস্টেবল ধর্মেন্দ্র, হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ