
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): যন্তর মন্তরে ১৭ দিন ধরে অনশন করছেন সোনম ওয়াংচুক। তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিবসেনা (ইউবিটি) সভাপতি উদ্ধব ঠাকরে এবং আম আদমি পার্টি-র আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তাঁরা সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আবেদন জানিয়েছেন। 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকে মঙ্গলবার সমাজ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
কেজরিওয়াল বলেন, সোনম ওয়াংচুক বহু দিন ধরে অনশনে বসেছেন। আমরা তাঁর দাবিগুলোকে সমর্থন করি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেজরিওয়াল এও জানান, তিনি বৃহস্পতিবার যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যাবেন এবং তাঁকে অনশন ভাঙার আবেদন জানাবেন। তবে নিজের সিদ্ধান্তে অনড় সোনম ওয়াংচুক। তিনি বলেন, আমাকে অনশন ভাঙতে বলবেন না। সরকারকে জিজ্ঞেস করুন তারা কেন আলোচনার টেবিলে বসছে না?
এদিকে, যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত সিজেপি-র শান্তিপূর্ণ মিছিলে নিজেদের সমর্থন জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) সভাপতি উদ্ধব ঠাকরে, আম আদমি পার্টি-র আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। আন্দোলনকারীরা দেশের জনগণকে ডিজিটাল দুনিয়ায় সমর্থনের পাশাপাশি রাস্তায় নামারও আবেদন জানান। সোনম ওয়াংচুক ও আন্দোলনকারীদের বক্তব্য, যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ