জলবিদ্যুৎ প্রকল্পের বলে আগামী এক দশকের মধ্যে অরুণাচলের জিডিপি অসমকে ছাড়িয়ে যেতে পারে, বিধসনভায় মুখ্যমন্ত্ৰী
গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : উচ্চাভিলাষী জলবিদ্যুৎ কর্মসূচির মাধ্যমে অরুণাচল প্রদেশ বড় ধরনের অর্থনৈতিক রূপান্তরের পথে এগিয়ে চলেছে, এভাবে চলতে থাকলে আগামী এক দশকের মধ্যে অরুণাচলের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) অসমকে ছাড়িয়ে যেতে পারে, আজ অসম বিধ
বিধানসভায় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : উচ্চাভিলাষী জলবিদ্যুৎ কর্মসূচির মাধ্যমে অরুণাচল প্রদেশ বড় ধরনের অর্থনৈতিক রূপান্তরের পথে এগিয়ে চলেছে, এভাবে চলতে থাকলে আগামী এক দশকের মধ্যে অরুণাচলের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) অসমকে ছাড়িয়ে যেতে পারে, আজ অসম বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ বুধবার অসম বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যে বন্যা পরিস্থিতি এবং অরুণাচল প্রদেশে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্ৰকল্প সম্পৰ্কিত এক বিতৰ্কের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অসম উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে উন্নত রাজ্য হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমানে অরুণাচল প্রদেশ একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করছে।

তিনি বলেন, ‘এতদিন উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে উন্নত রাজ্য হিসেবে অসমকে গণ্য করা হতো, কারণ আমরা আমাদের সম্পদকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়ন করেছি। কিন্তু আজ অরুণাচল প্রদেশের জনগণ ও সরকার ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার মেগাওয়াট ক্ষমতার প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।’ মুখ্যমন্ত্রী জানান, এই উচ্চাভিলাষী জলবিদ্যুৎ কর্মসূচির অগ্রগতি বড় ধরনের কোনও বিক্ষোভ বা বাধার সম্মুখীন হয়নি। ফলে রাজ্যটি দ্রুত পরিকাঠামোগত উন্নয়নের পথে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। এ প্ৰসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে প্রস্তাবিত সব জলবিদ্যুৎ প্রকল্প সম্পন্ন হলে অরুণাচল প্রদেশের জিডিপি অসমের তুলনায় দ্বিগুণ হবে।’

মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা আরও বলেন, এই বৃহৎ জলবিদ্যুৎ কর্মসূচি একদিকে যেমন চীনের সীমান্তবর্তী অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে, তেমনি সীমান্তবর্তী রাজ্যটির অর্থনৈতিক উন্নয়নেও নতুন গতি আনবে। তিনি বলেন, ‘অরুণাচল প্রদেশ ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে চলেছে, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সাফল্য। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামের পুনর্বাসন সম্পন্ন হয়েছে, রাজ্যের উন্নয়নের স্বার্থে মানুষ স্বেচ্ছায় অন্যত্র স্থানান্তরিত হচ্ছেন।’

মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, জলবিদ্যুৎ প্রকল্পগুলি বাস্তবায়িত হলে অরুণাচল প্রদেশ উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও সম্ভাবনাময় রাজ্যে পরিণত হবে। তিনি আরও বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী এক দশকের মধ্যে অরুণাচল প্রদেশ উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় রাজ্যে পরিণত হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande