
বীরভূম, ১৫ জুলাই (হি.স.): এবার শতাব্দী রায়কে লক্ষ্য করে ডিম হামলা! ঘটনাস্থল বীরভূম জেলার সিউড়ি। জেলাশাসকের দফতরে দিশার মিটিং সেরে বেরোনোর সময় শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন কয়েকজন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সিউড়ির চৈতালি মোড়ের কাছে। সে সময়ে শতাব্দী গাড়িতেই ছিলেন।
কয়েকজন শতাব্দীকে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। খবর পেয়ে পুলিশ তৎপর হয়। শতাব্দীকে ঘিরে গাড়িতে তুলে দেয় পুলিশ৷ কিন্তু শতাব্দীর গাড়ি চৈতালি মোড়ের কাছে পৌঁছলে কয়েকজন ডিম ছুড়ে দু’চাকার গাড়িতে পালিয়ে যায়। যা শতাব্দীর গাড়ির পিছনের কাচে লাগে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ