
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সকালে এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি সুভাষিতমের (শ্লোক) মাধ্যমে বিদ্যা, দক্ষতা এবং সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি বলেন, বিদ্যা থেকে বিবেক জাগ্রত হয়, দক্ষতা থেকে বিকাশ আসে এবং সুস্বাস্থ্যের মাধ্যমেই প্রতিটি সংকল্পের সিদ্ধি ঘটে। দেশের যুবসমাজ আজ এই গুণগুলোকে আত্মস্থ করে দেশের পরিচিতিকে আরও শক্তিশালী করে তুলছে।
প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে যে সংস্কৃত সুভাষিতমটি শেয়ার করেছেন, সেটি মহাভারতের বিখ্যাত যক্ষ-যুধিষ্ঠির সংবাদ থেকে নেওয়া হয়েছে।
এই সুভাষিতমের গভীর অর্থ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান যে, পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ মানবিক গুণের মধ্যে দক্ষতাই হল সর্বোত্তম। একইভাবে, সব ধরনের ধন-সম্পত্তির মধ্যে বিদ্যা বা জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ হিসেবে গণ্য হয়। মানুষের জীবনের সমস্ত প্রাপ্তি বা লাভের মধ্যে সুস্বাস্থ্যই হল শ্রেষ্ঠ লাভ এবং সব সুখের মধ্যে সন্তোষ বা মানসিক তৃপ্তিই সর্বোত্তম সুখ।
হিন্দুস্থান সমাচার / সোনালি