৪ কোটি টাকার ভুয়ো ঋণ জালিয়াতি: এসআইটি-এর জালে ৩, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার ১.৫৫ কোটি টাকা
কলকাতা, ১৫ জুলাই (হি. স.): প্রায় ৪ কোটি টাকার ভুয়ো ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া ২৬৯/২৫ নম্বর মামলার তদন্তে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থার
বিপুল টাকা উদ্ধার


কলকাতা, ১৫ জুলাই (হি. স.): প্রায় ৪ কোটি টাকার ভুয়ো ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া ২৬৯/২৫ নম্বর মামলার তদন্তে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, ভুয়ো নথি ব্যবহার করে ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার অভিযোগে এই অভিযান চালানো হয়।বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের একটি ব্যাঙ্ক ঋণ জালিয়াতির সূত্র ধরে তদন্তে নেমেই এসআইটি এই সাফল্য পায়। গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের মধ্যে রয়েছেন মানস রায়, যিনি হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তদন্তকারীদের দাবি, তিনি প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত।তদন্ত চলাকালীন অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে এসআইটি। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস খতিয়ে দেখা হচ্ছে। জাল নথি তৈরি, ঋণ অনুমোদন এবং অর্থের লেনদেনের সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তিন অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতের আবেদন জানাবে এসআইটি। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande