কলকাতায় ধর্মসভায় আসছেন শঙ্করাচার্য, ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠান
কলকাতা, ১৫ জুলাই (হি.স.): আগামী রবিবার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত হতে চলেছে ধর্মসভা। ওই ধর্মসভা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ। আয়োজক সংস্থা ‘আনন্দবাহিনী’-র উদ্যোগে ‘পরম পবন আমন্ত্রণ’ নামে এই অনুষ্
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা


কলকাতা, ১৫ জুলাই (হি.স.): আগামী রবিবার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত হতে চলেছে ধর্মসভা। ওই ধর্মসভা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ। আয়োজক সংস্থা ‘আনন্দবাহিনী’-র উদ্যোগে ‘পরম পবন আমন্ত্রণ’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানানো হয়। সংস্থার মহামন্ত্রী নিভা প্রকাশ জানান, দীর্ঘদিন ধরেই এই ধর্মসভার প্রস্তুতি চলছিল।

উদ্যোক্তারা জানিয়েছেন, ধনধান্য প্রেক্ষাগৃহে প্রায় ৬০০ জনের বসার ব্যবস্থা থাকলেও ভক্তদের উৎসাহের কথা মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি আয়োজকদের। কলকাতার প্রচারের দায়িত্বে থাকা শ্রিয়া নাথ মিত্রের কথায়, এই ধরনের আয়োজন শহরে এই প্রথম। আসানসোল চেম্বার অফ কমার্সের সাম্মানিক সম্পাদক শম্ভুনাথ ঝা জানান, ইতিমধ্যেই বহু ভক্ত শঙ্করাচার্যের দর্শনের জন্য নাম নথিভুক্ত করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande