বাঁকুড়ায় নদীভাঙন রোধের কাজ পরিদর্শনে মোটরবাইকে প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী, স্থায়ী বাঁধের আশ্বাস
বাঁকুড়া, ১৫ জুলাই (হি. স.): বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেশিয়া গ্রামে নদীভাঙন রোধে চলা বাঁধ নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের সমবায়, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী তথা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। বুধব
বিধায়ক পরিদর্শন


বাঁকুড়া, ১৫ জুলাই (হি. স.): বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেশিয়া গ্রামে নদীভাঙন রোধে চলা বাঁধ নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের সমবায়, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী তথা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। বুধবার তিনি নিজেই মোটরবাইক চালিয়ে দুর্গম এলাকায় পৌঁছে নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন।দীর্ঘদিন ধরে বর্ষার সময় নদীভাঙনের জেরে এলাকার বহু কৃষকের তিন ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতীতে বহু প্রতিশ্রুতি মিললেও স্থায়ী সমাধানের জন্য কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে প্রায় ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় গ্রামবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে।পরিদর্শনের পর প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী বলেন, নির্মাণকাজের গুণগত মান সন্তোষজনক। তিনি দাবি করেন, অতীতে তৃণমূল কংগ্রেস এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেয়নি। আগামী দিনে এলাকায় স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।গ্রামবাসী বিশ্বজিৎ দাস বলেন, দীর্ঘদিনের সমস্যার সমাধানে অবশেষে কাজ শুরু হয়েছে। এতে ভবিষ্যতে নদীভাঙনের আতঙ্ক অনেকটাই কমবে বলে তাঁদের আশা। প্রতিমন্ত্রীর এই উদ্যোগে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande