তারকেশ্বরে শুরু মহা রুদ্রযজ্ঞ ও পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ঢল
তারকেশ্বর , ১৫ জুলাই (হি.স.): তারকেশ্বরে বুধবার ভক্তি ও বিশ্বাসের আবহে সূচনা হল মহা রুদ্রযজ্ঞ এবং শ্রাবণী মেলার। ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা এবং সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আয়োজিত এই পাঁচ দিনব্যাপী মহা রুদ্রযজ্ঞকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদ
মহা রুদ্রযজ্ঞে তারকেশ্বর বিধায়ক সন্তু পান


তারকেশ্বর , ১৫ জুলাই (হি.স.): তারকেশ্বরে বুধবার ভক্তি ও বিশ্বাসের আবহে সূচনা হল মহা রুদ্রযজ্ঞ এবং শ্রাবণী মেলার। ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা এবং সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আয়োজিত এই পাঁচ দিনব্যাপী মহা রুদ্রযজ্ঞকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।

বুধবার তারকেশ্বরের বিধায়ক সন্তু পান জানিয়েছেন, ভগবান শিবের আরাধনার মাধ্যমে সমাজে শান্তি ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আগামী পাঁচ দিন ধরে বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা রুদ্রযজ্ঞ অনুষ্ঠিত হবে।

তিনি সকল শিবভক্ত ও সাধারণ মানুষকে এই পুণ্যলগ্নে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আপনারাও আসুন আরাধনায় সামিল হোন এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করুন।” শ্রাবণ মাস উপলক্ষে তারকেশ্বরে প্রতি বছরই লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। এবারের মহা রুদ্রযজ্ঞ ও শ্রাবণী মেলাকেও কেন্দ্র করে ভক্তদের উপস্থিতি উল্লেখযোগ্য হবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande