(আপডেট) হাই কোর্টের নির্দেশের পর বন্ধ হলো অভিষেকের কার্যালয় ভাঙার কাজ
দক্ষিণ ২৪ পরগনা, ১৯ জুলাই (হি.স.): আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার মামলায় স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছে। সেই নির্দেশ মেনেই
(আপডেট) হাই কোর্টের নির্দেশের পর বন্ধ হলো অভিষেকের কার্যালয় ভাঙার কাজ


দক্ষিণ ২৪ পরগনা, ১৯ জুলাই (হি.স.): আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার মামলায় স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছে। সেই নির্দেশ মেনেই এদিন ওই কার্যালয় ভাঙার কাজ বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।

শনিবারের পরে রবিবারও অভিষেকের আমতলার দফতর ভাঙতে নিয়ে আসা হয় একাধিক যন্ত্রপাতি। তার আগে শনিবার রাতভর কার্যালয় থেকে বের করা হয়েছে জিনিসপত্র। অভিযোগ, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল ওই কার্যালয়। এদিকে, আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড। সূত্রের খবর, আমতলার ওই কার্যালয়ের মালিক ওই সংস্থা। রবিবার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয় হাই কোর্টে। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি হয়। রবিবার আদালতে সংস্থার আইনজীবী দাবি করেন, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের একাংশ ভাঙার আগে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টরকে নোটিস পাঠানো হয়েছিল। কারণ, ওই সংস্থার নামে ভবনের জমি কেনা হয়েছিল| কিন্তু ভবনের মালিককে শুনানির জন্য কোনও নোটিসই দেওয়া হয়নি। আদালত জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন যে অবস্থায় ভবনটি রয়েছে, তা-ই বহাল থাকবে। নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না| ওই ভবন থেকে পুলিশ যে সব জিনিসপত্র নিয়ে গিয়েছে তা ফিরিয়ে দেওয়া হোক সেই আবেদন করা হয়েছিল। আদালত ওই আবেদন নাকচ করে দেয়। বিচারপতি জানান, আপাতত পুলিশের আগের পদক্ষেপে কোনও হস্তক্ষেপ নয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande