কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ নদীয়া জেলাতে'ও
কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কবি, নাট্যকার, গীতিকার ও প্রাবন্ধিক দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়েই তাঁকে শ্রদ্ধা জানানো হল। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কৃষ্ণন
কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য


কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কবি, নাট্যকার, গীতিকার ও প্রাবন্ধিক দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়েই তাঁকে শ্রদ্ধা জানানো হল। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়েছে। কবির প্রতিকৃতিতে মাল্যদান দিয়েই। উপস্থিত ছিলেন নদীয়ার অতিরিক্ত জেলাশাসক আশিস কুমার এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গোপাল সাহা। দ্বিতীয়ার্ধে কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্রের শিল্পীদের সমবেত আবৃত্তি এবং দ্বিজেন্দ্রলালের গান পরিবেশন অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সঞ্চালক সন্তু মুখোপাধ্যায় সঞ্চালনার পাশাপাশি কবির ‘নন্দলাল’ কবিতাটি আবৃত্তি করেন। উল্লেখ্য, কৃষ্ণনগর রেলস্টেশনের পাশে ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের পৈতৃক বাড়ি। যদিও বাড়িটি এই মুহূর্তে আর নেই। তবে মূল প্রবেশদ্বারটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। অতি সম্প্রতি সেখানে কবির একটি মূর্তি স্থাপনের মাধ্যমেই সংশ্লিষ্ট এলাকাটির সংস্কার করা হয়েছে। এদিন জন্মদিন উপলক্ষে ওই স্থানেও বিশ্বমৈত্রী এবং কথাশিল্প সংগঠনের সদস্যেরা তাঁর প্রতি স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের অঙ্গ হিসেবে মাল্যদান পর্বের আয়োজন করে ও শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গতঃ যদিও সরকারিভাবে ১৯ জুলাই জন্মবার্ষিকী পালিত হয়, কৃষ্ণনগরের বাসিন্দাদের একাংশ বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ৪ শ্রাবণ, সুতরাং মঙ্গলবার দিনটিকেই দ্বিজেন্দ্রলালের জন্মদিন হিসেবে পালন করে থাকেন। সেদিনও শহরের সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে কবিকে স্মরণ করার কর্মসূচি রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande