আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে ফের চলল বুলডোজার
কলকাতা, ১৯ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে রবিবার ফের নতুন করে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। পাঁচতলা ভবনটি গুঁড়িয়ে দিতে বুলডোজার ও অন্যান্য ভারী মেশিন ঘটনাস্থলে নামানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখত
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৯ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে রবিবার ফের নতুন করে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। পাঁচতলা ভবনটি গুঁড়িয়ে দিতে বুলডোজার ও অন্যান্য ভারী মেশিন ঘটনাস্থলে নামানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও দমকল কর্মীদের মোতায়েন করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয়টিকে বেআইনি নির্মাণ বলে দাবি করে শনিবারই ভবনের একাংশ ভেঙে দিয়েছিল প্রশাসন। এরপর গোটা রাত ধরে ভবনের ভেতরে থাকা নথিপত্র ও অন্যান্য সামগ্রী সরানোর কাজ চলে। রবিবার দুপুরে প্রশাসনিক দল পুনরায় ঘটনাস্থলে পৌঁছায় এবং ভবনের বাকি অংশ ভাঙার কাজ শুরু করে।

এই ভাঙচুর অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডস। আদালতে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি চলছে। কিন্তু আদালতে আইনি প্রক্রিয়া চলাকালীনই প্রশাসনের পক্ষ থেকে ভবনটি ভাঙার কাজ পুরোদমে জারি রাখা হয়।

রবিবার বুলডোজার ছাড়াও এয়ার কম্প্রেশার, ভাইব্রেটর সহ একাধিক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে প্রশাসন।

প্রশাসনিক সূত্রের খবর, পুরো পাঁচতলা ভবনটিই ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে। ভবনের এই বেআইনি নির্মাণ বিতর্ক এবং তার প্রেক্ষিতে আদালতের আইনি লড়াইকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande