কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার ফেসবুক পেজে তিনি লিখেছেন যে - খ্যাতনামা কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি । উল্ল
মুখ্যমন্ত্রীর তরফেও বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার ফেসবুক পেজে তিনি লিখেছেন যে - খ্যাতনামা কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।

উল্লেখ্য বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলো বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্রগীতি হিসেবে পরিচিত। তাঁর বিখ্যাত গান - ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ ইত্যাদি আজ ও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলো নাটক রচনা করেন। বিখ্যাত নাটকগুলির মধ্যেই রয়েছে একাধিক - কল্কি অবতার। এছাড়াও একঘরে, বিরহ, সীতা, তারাবাঈ, রাণা প্রতাপ সিংহ, মেবার - পতন, নুরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande