
কলকাতা, ১৯ জুলাই (হি. স.) শহীদ মঙ্গল পান্ডের জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার ফেসবুক পেজে এর পরিপ্রেক্ষিতেই তিনি লিখেছেন যে - ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা, বীর যোদ্ধা শহিদ মঙ্গল পান্ডের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। উল্লেখ্য, রবিবার ছুটির মাঝে এই বিশেষ তাৎপর্যপূর্ণ দিনটিতে নানা অনুষ্ঠানের মাধ্যমেই আবার রাজ্য জুড়েই পালিত হয়।
উল্লেখ্য, সে ভারতীয় একজন সৈনিক। যিনি ১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালন কারী। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ৩৪ তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি( বি এন আই) সৈন্যদলের (রেজিমেন্টের) সিপাহী ছিলেন। প্রসঙ্গত ১৯৮৪ সালে, ভারত সরকার তাঁর স্মরণে ডাকটিকিট জারি করে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত