দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, জখম ১০ সেনা কর্মী ও তাঁদের পরিজন
শিলিগুড়ি, ১৯ জুলাই (হি.স.): শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সেবক রোডের ৭ মাইলের কাছে শনিবার রাতে একটি সেনা গাড়ি ও অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় সেনা গাড়িতে থাকা তিন জওয়ান, তাঁদের স্ত্রী ও চার শ
দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, জখম ১০ সেনা কর্মী ও তাঁদের পরিজন


শিলিগুড়ি, ১৯ জুলাই (হি.স.): শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সেবক রোডের ৭ মাইলের কাছে শনিবার রাতে একটি সেনা গাড়ি ও অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় সেনা গাড়িতে থাকা তিন জওয়ান, তাঁদের স্ত্রী ও চার শিশু সহ মোট ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর সমস্ত আহতদের উদ্ধার করে সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্যদিকে, বিপরীত দিক থেকে আসা সিকিমগামী অপর গাড়িটির যাত্রীদের হদিস এখনও পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ যাত্রীদের সন্ধান চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande