তুফানগঞ্জে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান
কোচবিহার, ১৯ জুলাই (হি.স.): রবিবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কোচবিহারের তুফানগঞ্জ। আগুন লেগে ক্ষতিগ্রস্ত হল অন্তত ৯টি দোকান। এদিন সকালে এই ঘটনা ঘটেছে তুফানগঞ্জের ইলেকট্রিক অফিস মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে হঠাৎই ইলেকট্
তুফানগঞ্জে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান


কোচবিহার, ১৯ জুলাই (হি.স.): রবিবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কোচবিহারের তুফানগঞ্জ। আগুন লেগে ক্ষতিগ্রস্ত হল অন্তত ৯টি দোকান। এদিন সকালে এই ঘটনা ঘটেছে তুফানগঞ্জের ইলেকট্রিক অফিস মোড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে হঠাৎই ইলেকট্রিক অফিস মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন অন্যান্য দোকানগুলিতে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরবর্তীতে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগলো, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। তবে পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande