দ্বিতীয় নোটিশে শক্তিপুর থানায় হাজির নওদার বিধায়ক হুমায়ুন কবীর
শক্তিপুর, ১৯ জুলাই (হি. স.):-মুর্শিদাবাদের শক্তিপুর থানায় পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলার তদন্তে দ্বিতীয় নোটিশের ভিত্তিতে হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার সকাল প্রায় ১১ট
থানায় হাজির হুমায়ূন


শক্তিপুর, ১৯ জুলাই (হি. স.):-মুর্শিদাবাদের শক্তিপুর থানায় পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলার তদন্তে দ্বিতীয় নোটিশের ভিত্তিতে হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ তিনি শক্তিপুর থানায় পৌঁছে তদন্তকারী আধিকারিকদের সামনে উপস্থিত হন এবং তদন্তে সহযোগিতা করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শক্তিপুর থানার নারকেলবাড়ি কুঠির মাঠে আয়োজিত একটি জনসভায় পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার তদন্তের স্বার্থে প্রথম দফায় ৩ জুলাই থানায় হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই দিন জুম্মার নামাজের কারণ দেখিয়ে তিনি থানায় উপস্থিত হননি। পরে পুলিশ ১৯ জুলাই হাজিরার জন্য দ্বিতীয় নোটিশ জারি করে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই এদিন তিনি থানায় যান।উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহে একাধিকবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন হুমায়ুন কবীর। ৪ জুলাই এবং ১৪ জুলাই রেজিনগর থানায় তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত শেষে তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করে বিভিন্ন মন্তব্যও করেছিলেন।পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলমান রয়েছে। সেই তদন্তের অংশ হিসেবেই এদিন শক্তিপুর থানায় হুমায়ুন কবীরের হাজিরা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande