থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর
মুর্শিদাবাদ, ১৯ জুলাই (হি.স.): অবশেষে রবিবার পুলিশের নোটিশে সাড়া দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর| এদিন সকালে তিনি শক্তিপুর থানায় পৌঁছান। উল্লেখ্য, একটি জনসভা থেকে পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আইনি জটিলতায় জড়ান এই বিধায়ক। সেই ঘটনা
থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর


মুর্শিদাবাদ, ১৯ জুলাই (হি.স.): অবশেষে রবিবার পুলিশের নোটিশে সাড়া দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর| এদিন সকালে তিনি শক্তিপুর থানায় পৌঁছান। উল্লেখ্য, একটি জনসভা থেকে পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আইনি জটিলতায় জড়ান এই বিধায়ক। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই শক্তিপুর থানার পুলিশ তাঁকে তলব করেছিল।

জানা গেছে, এর আগে চলতি মাসের ৩ তারিখে হুমায়ুন কবীরকে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু, সেই নোটিশ তিনি এড়িয়ে যান| হাজিরা দেননি নির্দিষ্ট দিনে। তবে, প্রথম নোটিশ এড়িয়ে গেলেও, অবশেষে রবিবার সকালে শক্তিপুর থানায় হাজিরা দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande