নৈহাটি স্টেশনে সিগনালিং ব্যবস্থার বড়সড় আধুনিকীকরণ, ট্রেন চলাচল হবে আরও দ্রুত ও সময়ানুবর্তী
কলকাতা, ১৯ জুলাই (হি. স.):-যাত্রী নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও ট্রেন পরিচালনার দক্ষতা বাড়াতে নৈহাটি স্টেশনের সিগনালিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ আধুনিকীকরণ সম্পন্ন করল পূর্ব রেল। রবিবার পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ''নন-ইন্টারলকিং'' কাজের মাধ
সিগন্যাল সিস্টেম


কলকাতা, ১৯ জুলাই (হি. স.):-যাত্রী নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও ট্রেন পরিচালনার দক্ষতা বাড়াতে নৈহাটি স্টেশনের সিগনালিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ আধুনিকীকরণ সম্পন্ন করল পূর্ব রেল। রবিবার পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'নন-ইন্টারলকিং' কাজের মাধ্যমে স্টেশনের সিগনালিং লজিক সিস্টেম সফলভাবে উন্নত করা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের তত্ত্বাবধানে এবং শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনার নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, এতদিন ব্যান্ডেল ও শিয়ালদহমুখী ট্রেনের একযোগে ক্রিস-ক্রস চলাচলে বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকায় স্টেশনের বাইরে ট্রেনকে অপেক্ষা করতে হতো। নতুন সিগনালিং লজিক চালু হওয়ায় সেই বাধা দূর হয়েছে। ফলে একাধিক ট্রেন নিরাপদে একই সময়ে পৃথক রুট ব্যবহার করতে পারবে, যা ট্রেনের অপ্রয়োজনীয় বিলম্ব উল্লেখযোগ্যভাবে কমাবে।পূর্ব রেলের দাবি, এই আধুনিকীকরণের ফলে রুট-সেটিংয়ের সময় কমবে, ইয়ার্ড পরিচালনার সক্ষমতা বাড়বে এবং বিদ্যমান পরিকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। এর ফলে নৈহাটি স্টেশনে ট্রেন চলাচল আরও মসৃণ, দ্রুত ও নির্ভরযোগ্য হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, উন্নত প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে যাত্রীদের আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়নিষ্ঠ পরিষেবা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande