নিউ জলপাইগুড়িতে এনএফ রেল কর্তৃক চালি মাল্টি-সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার
গুয়াহাটি, ১৯ জুলাই (হি.স.) : রেলওয়ে পরিকাঠামোর আধুনিকীকরণের ধারাবাহিকতায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। কাটিহার ডিভিশনের অন্তর্গত নিউ জলপাইগুড়ি ইয়ার্ডে মাল্টি-সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার (এমএসডিএসি) কমিশনি
নিউ জলপাইগুড়িতে মাল্টি-সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার


গুয়াহাটি, ১৯ জুলাই (হি.স.) : রেলওয়ে পরিকাঠামোর আধুনিকীকরণের ধারাবাহিকতায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। কাটিহার ডিভিশনের অন্তর্গত নিউ জলপাইগুড়ি ইয়ার্ডে মাল্টি-সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার (এমএসডিএসি) কমিশনিঙের কাজ ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অত্যাধুনিক এই সিগন্যালিং ব্যবস্থাটি ট্রেন শনাক্তকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, পরিচালনগত সুরক্ষা ও সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি করা ছাড়াও এই অঞ্চলের অন্যতম ব্যস্ত রেলওয়ে ইয়ার্ডের মধ্য দিয়ে ট্রেন চলাচলের প্রক্রিয়াকে আরও সুগম ও নির্বিঘ্ন করবে। কমিশনিঙের কাজ সূচারূরূপে সম্পন্ন করার লক্ষ্যে, কয়েকটি ট্রেন পরিষেবার সময়সূচি সাময়িকভাবে পরিবর্তন করা হচ্ছে।

আজ এক প্ৰেস বাৰ্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এর বিস্তারিত বিবরণ দিয়েছেন। ট্রেন পরিষেবা বাতিল সংক্রান্ত তথ্য দিয়ে তিনি জানান, ট্রেন নম্বর ৫৫৭৪৯/৫৫৭৫০ নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি ২৮ জুলাই প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে।

এছাড়া যে কয়টি ট্ৰেনের আংশিক পরিষেবা বাতিল করা হয়েছে সেগুলি যথাক্রমে ট্রেন নম্বর ২২৩০১ বন্দেভারত এক্সপ্রেস (হাওড়া-নিউজলপাইগুড়ি) ২৮ জুলাইয়ের যাত্রা কিষাণগঞ্জে বাতিল করা হবে। ফলস্বরূপ, কিষাণগঞ্জ ও নিউ জলপাইগুড়ির মধ্যে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।

ট্রেন নম্বর ২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস ২৮ জুলাই কিষাণগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। ফলস্বরূপ, নিউ জলপাইগুড়ি ও কিষাণগঞ্জের মধ্যে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।

ট্রেনের সময়সূচি পরিবর্তন : ট্রেন নম্বর ১৪০৩৭ শিলচর-নিউদিল্লি এক্সপ্রেস ২৭ জুলাই ১৯:১০ ঘণ্টার পরিবর্তে ২১:১০ ঘণ্টায় শিলচর থেকে যাত্রা শুরু করবে।

ট্রেন নম্বর ১২৫১০ গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ২৮ জুলাই ০৬:১৫ ঘণ্টার পরিবর্তে ০৭:৪৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে।

ট্রেন নম্বর ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস ২৮ জুলাই ১১:৫০ ঘণ্টার পরিবর্তে ১২:৫০ ঘণ্টায় নিউ আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করবে।

যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে, সেগুলি ট্রেন নম্বর ২০৫০৪ এবং ট্রেন নম্বর ১২৪২৪ নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ট্রেন নম্বর ২০৫০৫ এবং ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ২০৫০১ আগরতলা-আনন্দবিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস ২৭ জুলাই আলুয়াবাড়ি রোড-ঠাকুরগঞ্জ-শিলিগুড়ি-গুলমা হয়ে ডাইভার্ট করা হবে। এই ট্রেনগুলির পথ পরিবর্তনের সময় নিউ জলপাইগুড়ি হয়ে না গিয়ে শিলিগুড়ি জংশনে সাময়িকভাবে থামবে।

যে সব ট্রেনকে নিয়ন্ত্রণ করা হবে সেগুলি যথাক্রমে ট্রেন নম্বর ১৫৬৩১ বারমের-গুয়াহাটি এক্সপ্রেস ২৬ জুলাই যাত্রার সময়সূচি প্রায় ৬০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচি সম্পর্কিত বিস্তারিত তথ্য আইআরসিটিসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হচ্ছে। যাত্রা শুরু করার আগে যাত্রীদের বিস্তারিত তথ্য যাচাই করতে অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande