
কলকাতা, ১৯ জুলাই (হি.স.): রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম মহম্মদ শাহেনশাহ। তিনি জমি, বাড়ি কেনাবেচা ও ভাড়া দেওয়া-নেওয়ায় মধ্যস্থতার কাজ করেন। ভুয়ো পরিচয় দিয়ে এই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে ঘর ভাড়া পাইয়ে দিতে শাহেনশা সাহায্য করেছিলেন বলে অভিযোগ।
মহম্মদ শামিমকে কামারহাটি থেকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ| তারপর শনিবার রাতে মহম্মদ শাহেনশাহকে নারায়ণপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এই বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক নাবালক, মধ্যস্থতাকারী মহম্মদ শাহেনশাহ, বাড়ির মালিক জুলফিকার আনসারিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে| তারপরেই মহম্মদ শাহেনশাহকে গ্রেফতার করলো পুলিশ|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ