মেসির মোমের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন, আসানসোলের শিল্পী সুশান্ত রায়ের অভিনব উদ্যোগ
আসানসোল, ১৯ জুলাই (হি. স.): ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নিলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। আসানসোলের মহিশিলায় অবস্থিত ওয়াক্স মিউজিয়ামে তাঁর হাতে তৈরি মোমের মূর্তিকে ঘিরে রবিবার বিশেষ আয়োজন করা হয়। মূ
মোমের মূর্তি শ্রদ্ধা


আসানসোল, ১৯ জুলাই (হি. স.): ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নিলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। আসানসোলের মহিশিলায় অবস্থিত ওয়াক্স মিউজিয়ামে তাঁর হাতে তৈরি মোমের মূর্তিকে ঘিরে রবিবার বিশেষ আয়োজন করা হয়। মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার পাশে রাখা হয় ফুটবল বিশ্বকাপের একটি প্রতিরূপ (রেপ্লিকা) ট্রফি।সুশান্ত রায় দীর্ঘদিন ধরেই মেসির অনুরাগী। তাঁর সংগ্রহশালায় বিভিন্ন দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ, মনীষী ও খ্যাতনামা ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে। কয়েক মাস আগে তিনি নিজে হাতে লিওনেল মেসির মোমের মূর্তি তৈরি করেন, যা এখন দর্শকদের অন্যতম আকর্ষণ।শিল্পী জানান, মেসির অসাধারণ ফুটবল প্রতিভা, অধ্যবসায় এবং সাফল্য তাঁকে অনুপ্রাণিত করে। তাই মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতেই এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত মেসি-ভক্তরাও মূর্তির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বিশ্বসেরা ফুটবলারের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।এদিন উপস্থিত ছিলেন মেসি-ভক্ত দেবব্রত সিনহা ও টিনা রায়। তাঁরা বলেন, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি কোটি মানুষের আবেগ ও অনুপ্রেরণার প্রতীক। শিল্পী সুশান্ত রায়ের এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের কাছে নিঃসন্দেহে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande