শান্তিপুরে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
নদিয়া, ১৯ জুলাই (হি. স.):- নদিয়ার শান্তিপুর থানার সাহাপাড়া হরিজনপল্লী এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম ভোলা সাতু (৪৫)। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্ম
আত্মহত্যা


নদিয়া, ১৯ জুলাই (হি. স.):- নদিয়ার শান্তিপুর থানার সাহাপাড়া হরিজনপল্লী এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম ভোলা সাতু (৪৫)। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।রবিবার স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর ভোলা সাতু নিয়মিত মদ্যপান করতেন। সেই কারণেই পরিবারের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। শনিবার রাতে তাঁর স্ত্রীর সঙ্গে বচসা হয় বলে পরিবারের দাবি। এরপর গভীর রাতে পরিবারের সদস্যরা ঘরের ভিতরে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।মৃতের জামাই রাজু মণ্ডল জানান, ভোলা সাতু প্রায়ই মত্ত থাকতেন। তাঁর দাবি, বড় ধরনের কোনও পারিবারিক বিবাদ ছিল না। হঠাৎ কী কারণে এমন ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরাও।পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande