কোকরাঝাড়ে স্টেশন মাস্টারের বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা লুট
কোকরাঝাড় (অসম), ১৯ জুলাই (হি.স.) : কোকরাঝাড়া শহরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এবার দুষ্কৃতীদের নিশানায় পড়েছে কোকরাঝাড় রেলওয়ে স্টেশন মাস্টারের বাড়ি। আজ রবিবার পুলিশ সূত্রে
কোকরাঝাড়ে স্টেশন মাস্টারের বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা লুট


কোকরাঝাড় (অসম), ১৯ জুলাই (হি.স.) : কোকরাঝাড়া শহরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এবার দুষ্কৃতীদের নিশানায় পড়েছে কোকরাঝাড় রেলওয়ে স্টেশন মাস্টারের বাড়ি।

আজ রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, কোকরাঝাড় রেলওয়ে স্টেশন রোড এলাকার বাসিন্দা ও স্টেশন মাস্টার চন্দন কুমারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সুযোগ বুঝে বাড়ির জানালা দিয়ে দরজার হুক খুলে ঘরে প্রবেশ করে দুষ্কৃতীরা।

চোরেরা বাড়ি থেকে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না, প্রায় ৭ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা কিছুই টের পাননি বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, কোকরাঝাড় শহরে সাম্প্রতিককালে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর আগে স্টেশন রোড এলাকায়ই এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়েছিল এক ছিনতাইকারী। এছাড়া কয়েকদিন আগে কোকরাঝাড় শহরের সুভাষপল্লি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরি করে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং ২৫ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা।

একের পর এক চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ ঘটনাগুলির তদন্ত শুরু করে দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande