খানাকুলে বিধায়কের নেতৃত্বে বৈঠক
খানাকুল, ১৯ জুলাই (হি.স.) : রবিবার খানাকুল বিধানসভা এলাকার ধান্যঘোড়ী, চিংড়া, পলাশপাই-১, পলাশপাই-২ এবং নতিবপুর-২ অঞ্চলের কোর টিম, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক বৈঠক
খানাকুল বিজেপির বৈঠক


খানাকুল, ১৯ জুলাই (হি.স.) : রবিবার খানাকুল বিধানসভা এলাকার ধান্যঘোড়ী, চিংড়া, পলাশপাই-১, পলাশপাই-২ এবং নতিবপুর-২ অঞ্চলের কোর টিম, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক বৈঠক করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।

বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা, জনসংযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত নেতৃত্ব।

বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, সংগঠনের শক্তিই মানুষের আস্থা। সেই আস্থাকে আরও সুদৃঢ় করতে ধারাবাহিকভাবে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে কর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হচ্ছে। মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।

এদিনের বৈঠকে জনসংযোগ বৃদ্ধি, সাংগঠনিক পরিকাঠামোকে আরও মজবুত করা এবং উন্নয়নমূলক কর্মসূচিকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন খানাকুলের বিধায়ক।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande