পথ দুর্ঘটনায় মৃত খানাকুলের কিশোর
আরামবাগ , ১৯ জুলাই (হি.স.): মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক কিশোর। মৃতের নাম শাহবাজ শা। বয়স ১৭ বছর। বাড়ি খানাকুল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনন্তনগর দক্ষিণ শা পাড়ায়। রবিবার দুর্ঘটনাটি ঘটে খানাকুলের রামনগর এলাকায়। ঘটনায় এলাকাজু
মৃত খানাকুলের কিশোর


আরামবাগ , ১৯ জুলাই (হি.স.): মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক কিশোর। মৃতের নাম শাহবাজ শা। বয়স ১৭ বছর। বাড়ি খানাকুল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনন্তনগর দক্ষিণ শা পাড়ায়। রবিবার দুর্ঘটনাটি ঘটে খানাকুলের রামনগর এলাকায়। ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার একটি বেকারিতে কর্মরত শাহবাজ শনিবার ছুটিতে বাড়ি ফিরেছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর পর রবিবার সকালে বন্ধুদের সঙ্গে বাইকে করে চা খেতে বের হন তিনি। দিনের শুরুতেই এমন অপ্রত্যাশিত ঘটনার কথা কেউ কল্পনাও করতে পারেননি।

রামনগর এলাকায় পৌঁছতেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী চারচাকা গাড়ির সঙ্গে সঙ্ঘর্ষ হয়। আঘাতের তীব্রতায় শাহবাজ গুরুতরভাবে আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা এবং স্থানীয় বাসিন্দারা মুহূর্ত নষ্ট না করে তাঁকে উদ্ধারের কাজে এগিয়ে আসেন।

দ্রুত তাঁকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সবরকম চেষ্টা করেও তাঁকে আর ফিরিয়ে আনতে পারেননি এবং মৃত বলে ঘোষণা করেন। অল্প বয়সে এমন আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

ঘটনার খবর পেয়ে খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর একাংশের মতে, সড়কে চলাচলের সময় আরও বেশি সতর্কতা অবলম্বন করলে অনেক দুর্ঘটনাই এড়ানো সম্ভব। এই হৃদয়বিদারক ঘটনায় অনন্তনগর ও রামনগর এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande