যোগেশগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে তৃণমূল-ঘনিষ্ঠ নেতার বাড়ি ও দোকানের সামনে বিক্ষোভ
হিঙ্গলগঞ্জ, ১৯ জুলাই (হি. স.):-উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। রবিবার চিন্ময় মণ্ডল, পম্পা মণ্ডল ও মৃন্ময়ী মণ্ডলের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তাঁদের বাড়ি ও দোকান
বিক্ষোভ


হিঙ্গলগঞ্জ, ১৯ জুলাই (হি. স.):-উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। রবিবার চিন্ময় মণ্ডল, পম্পা মণ্ডল ও মৃন্ময়ী মণ্ডলের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তাঁদের বাড়ি ও দোকানের সামনে বিক্ষোভে সামিল হন একদল স্থানীয় বাসিন্দা।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দোকানদার ও সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। বহুবার স্থানীয় স্তরে সালিশি বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁদের। দ্রুত সমস্ত টাকা ফেরতের দাবিতে এদিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দোকান খুলতে দেওয়া হবে না।বিক্ষোভকারীদের আরও দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে জমি দখল-সহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।পরিস্থিতির অবনতি এড়াতে ঘটনাস্থলে পৌঁছায় হেমনগর কোস্টাল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় নজরদারি চালায়।উল্লেখ্য, অভিযোগগুলি বিক্ষোভকারীদের দাবি। এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি এবং অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande