২১-২৩ জুলাই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উপকূল সংলগ্ন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা
কলকাতা, ২০ জুলাই (হি.স.): ফের বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে, ২১-২৩ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূল সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলা
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, অতিভারী বর্ষণের সম্ভাবনা উত্তরে


কলকাতা, ২০ জুলাই (হি.স.): ফের বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে, ২১-২৩ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূল সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বৃষ্টি হবে মূলত মাঝারি। বৃষ্টির পর কমবে তাপমাত্রাও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও ২১ তারিখের পর থেকে বৃষ্টির দাপট কমবে উত্তরবঙ্গে। তবে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে ২১-২৩ জুলাই পর্যন্ত। বৃষ্টি বেশি হবে উপকূলবর্তী জেলাগুলিতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande