
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): স্লোগানে সরগরম সংসদ চত্বর থেকে সংসদ। নিট প্রশ্নফাঁস কাণ্ডে সরকারের বিরুদ্ধে স্লোগান বিরোধী সাংসদদের। পাল্টা এনডিএ সাংসদদের স্লোগান। বুধবারের মতো বৃহস্পতিবারও সংসদ চত্বরে মকর দ্বারে বিক্ষোভ প্রদর্শন করেন ইন্ডি জোটের নেতারা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন রাহুল গান্ধী, অখিলেশ-সহ বিরোধীরা।
সংসদ চত্বরের মকর দ্বারে ‘ইন্ডি' জোটের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, দলের সাংসদ মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যান্যরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ