
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): নিট নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার, ফের জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন, বিরোধীদের আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
বৃহস্পতিবার এক্স মাধ্যমে নাড্ডা জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস-এর মতো গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীজির দৃঢ় সংকল্প তরুণদের প্রতি আমাদের সরকারের সংবেদনশীলতা ও দায়বদ্ধতারই স্পষ্ট প্রমাণ। এর বিপরীতে, বিরোধী দল ও তাদের নেতা রাহুল গান্ধী সংসদে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ আলোচনা এড়িয়ে চলছেন এবং তার পরিবর্তে রাজপথে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন; এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী তাঁদের দায়িত্বজ্ঞানহীন আচরণেরই প্রতিফলন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ