ছাত্রদের পাশে বিরোধীরা, গান্ধী স্মৃতির পথে ইন্ডিয়া জোটের পদযাত্রা
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা ছাত্রদের স্মরণ এবং আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে গান্ধী স্মৃতির উদ্দেশে রওনা দিলেন ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা। তিস জানুয়ারি মার্গে অব
ছাত্রদের পাশে বিরোধীরা, গান্ধী স্মৃতির পথে ইন্ডিয়া জোটের পদযাত্রা


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা ছাত্রদের স্মরণ এবং আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে গান্ধী স্মৃতির উদ্দেশে রওনা দিলেন ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা।

তিস জানুয়ারি মার্গে অবস্থিত গান্ধী স্মৃতির উদ্দেশে যাত্রার আগে বিরোধী নেতারা বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের পর যেসব ছাত্রছাত্রীকে প্রাণ হারাতে হয়েছে, তাঁদের স্মরণ করতেই এই কর্মসূচি। একইসঙ্গে ন্যায়বিচার ও জবাবদিহির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে যে ছাত্ররা আহত হয়েছেন, তাঁদের প্রতিও সংহতি জানানো হবে।

বিরোধী নেতাদের বক্তব্য, দেশের ছাত্রছাত্রীরা একা নন। তাঁদের দাবি এবং আন্দোলনের পাশে গোটা বিরোধী শিবির ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।

তাঁরা বলেন, “ভারতের ছাত্রদের পাশে দাঁড়ানো থেকে আমাদের কেউ আটকাতে পারবে না।”

ইন্ডিয়া জোটের তরফে আরও বলা হয়েছে, যে ছাত্ররা প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় নিজেদের জীবন হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আন্দোলনরত ছাত্রদের ন্যায়বিচারের দাবিকে সমর্থন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande