
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): নিট পেপার লিকের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি বৃহস্পতিবার গান্ধী স্মৃতিতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের সাংসদরা।
রাহুল গান্ধী ‘এক্স’-এ লেখেন, “গান্ধী স্মৃতি—সত্য, অহিংসা এবং নির্ভীকতার সবচেয়ে শক্তিশালী প্রতীক, যেখানে মহাত্মা গান্ধী শহিদ হয়েছিলেন। আজ বিরোধী দলের আমরা সকল সাংসদ এখানে একত্রিত হয়েছি।”
তিনি লেখেন, “আমাদের সেই শিক্ষার্থীদের সমর্থনে, যারা নির্ভয়ে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সেই শিশুদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে, যারা পেপার লিকের কারণে নিজেদের জীবন হারিয়েছে। সেই যুবকদের সাহস ও সংবেদনশীলতা জোগাতে, যারা সত্য ও অহিংসার পথে চলতে গিয়ে এই সরকারের বর্বরতার শিকার হয়েছে।”
রাহুল গান্ধী বলেন, “আমরা প্রতিটি পদক্ষেপে তাঁদের পাশে রয়েছি।”
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য