শুক্রবার দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক সিজেপির
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): শুক্রবার দেশের প্রতিটি জেলায় একদিনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সোশ্যাল মিডিয়া প্রচারাভিযান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ‘প্রতি জেলা, একদিন, এক দাবি’—এই বার্তা সামনে রেখে দেশজুড়ে ঐক্য প্রদর্শনই এই ক
শুক্রবার দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক সিজেপির


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): শুক্রবার দেশের প্রতিটি জেলায় একদিনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সোশ্যাল মিডিয়া প্রচারাভিযান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ‘প্রতি জেলা, একদিন, এক দাবি’—এই বার্তা সামনে রেখে দেশজুড়ে ঐক্য প্রদর্শনই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংগঠনটি।

সিজেপির দাবি, দেশজুড়ে পুলিশের কথিত অত্যাচারের শিকার ব্যক্তিদের সমর্থনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিকে সফল করতে দেশের বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠনগুলিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অনুমতি নেওয়া এবং কর্মসূচির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও অন্যান্য ব্যবস্থা করার আবেদন জানিয়েছে সিজেপি।

সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রতিবাদস্থলে জমায়েত হওয়া মানুষের সামনে ছাত্রদের দাবিগুলি গুরুত্ব সহকারে পড়ে শোনানো হবে। পুলিশের পদক্ষেপ ও কথিত অত্যাচারের মুখে পড়া ব্যক্তিদের প্রতি সমর্থন ও সংহতি জানানো হবে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সিজেপি ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক দেওয়ার পর ২০ জুলাই হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিবাদে সামিল হন। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাঁরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন। ওই কর্মসূচির পর থেকেই রাজধানীতে পরিস্থিতি উত্তপ্ত। এর মধ্যে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande