বন্যা কবলিত গুজরাটে দুর্বিষহ অবস্থা, ভূপেন্দ্রর সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর
আহমেদাবাদ, ২৩ জুলাই (হি.স.): টানা বৃষ্টিতে বন্যা কবলিত গুজরাটের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার সারাদিনই ভারী বৃষ্টি হয়েছে। এই দুর্যোগের মধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রী


আহমেদাবাদ, ২৩ জুলাই (হি.স.): টানা বৃষ্টিতে বন্যা কবলিত গুজরাটের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার সারাদিনই ভারী বৃষ্টি হয়েছে। এই দুর্যোগের মধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

গুজরাটে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। নাগরিকদের নিরাপত্তা এবং ত্রাণ ও উদ্ধারকাজের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, রাজ্যে ভারী বৃষ্টির মধ্যে ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের সঙ্গেও আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে গুজরাটকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande